ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জমিয়ত নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে এই শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ নোটিশ জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয় যে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়ম উপেক্ষা করে জেলা ও মহানগরের মজলিসে আমেলার সভায় কোনো সিদ্ধান্ত ছাড়াই এবং জেলা সভাপতিকে অবগত না করে উদ্দেশ্যমূলকভাবে আগামী ৯ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের কাউন্সিল আয়োজন করা হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যক্তিগত প্রভাব বিস্তার, স্বেচ্ছাচারিতা এবং সংগঠনের মধ্যে অন্তর্কোন্দল সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য প্রদান করে দাওয়াত দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

চিঠিতে আগামী ৯ এপ্রিল ঘোষিত তথাকথিত মহানগর কাউন্সিল স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৬ এপ্রিলের মধ্যে জেলা সভাপতি, জেলা ও মহানগর মজলিসে আমেলা এবং কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে শোকজের জবাব দাখিল করতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস ইরানের

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জমিয়ত নেতাকে শোকজ

আপডেট সময় : ০৫:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬