ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

বিসিবিতে এডহক কমিটি গঠন নিয়ে জামায়াতের নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে দলীয় লোকদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠনের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই পদক্ষেপ ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ এবং এটি গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধ ও আইনের শাসনের পরিপন্থী।

তিনি আরও বলেন, একটি সংসদীয় গণতান্ত্রিক দেশে নির্বাচিত কমিটি ভেঙে প্রশাসনিক বা দলীয় প্রভাব খাটিয়ে অ্যাডহক কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ দেশের ক্রীড়াঙ্গনের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তাই, তিনি অবিলম্বে অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন এবং ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সর্বজনীন সম্পদ, সম্মিলিত শাসন ও বাজেটের রাজনৈতিক অর্থনীতি

বিসিবিতে এডহক কমিটি গঠন নিয়ে জামায়াতের নিন্দা

আপডেট সময় : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬