মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ডিজেল মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে নাফিজ ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী আমিন উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় এই অর্থদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অবৈধভাবে ডিজেল মজুত রেখেছিলেন এবং তা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন। অভিযানের সময় তার দোকান থেকে প্রায় ৭২৫ লিটার ডিজেল তেল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানিয়েছেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























