ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার এক যুবক

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কর্তৃক শাহিনুর ইসলাম (৩০) নামে এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের বাসিন্দা। সোমবার রাত ৮টার দিকে নগরীর লক্ষ্মীপুর বক্ষব্যাধি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আরএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, তারা খবর পান যে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (এডি) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করছেন এবং প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি পরিচয়পত্র দেখালেও তার কথাবার্তায় অসংগতি দেখা যায়। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি পরিচয়পত্র উদ্ধার করা হয়, যেখানে ‘অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডিজিএফআই’ এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই’ লেখা ছিল। এছাড়াও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করে আসছিলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেই দৃশ্য ভিডিও ধারণ করতেন। তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর অশালীন ছবি ও ভিডিও পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় পর্নোগ্রাফি আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বিস্ময় আধুনিক ক্ষেপণাস্ত্র: যেভাবে আকাশপথে নিখুঁত লক্ষ্যভেদ করে এই মারণাস্ত্র

রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার এক যুবক

আপডেট সময় : ০১:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬