হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত সতর্ক করে বলেছেন, ইসরাইল কৌশলগত পারমাণবিক হামলার পরিকল্পনা করছে। তিনি মনে করেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের বক্তব্যের ইঙ্গিতেই এই পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক বারাকাত বলেন, ‘আমার মনে হয় সবার জন্য একটি বড় বিস্ময় অপেক্ষা করছে। ইসরাইল সীমিত পরিসরে কৌশলগত পারমাণবিক হামলা চালিয়ে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রকাশ করার চেষ্টা করতে পারে।’ তিনি আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্য, যেমন ‘বিশাল বিস্ময়’ বা ‘সভ্যতা ধ্বংস হয়ে যাবে’, এই ধরনের হামলার আশঙ্কার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উল্লেখ্য, ইসরাইল আনুষ্ঠানিকভাবে কখনো পারমাণবিক অস্ত্রের মালিকানার কথা স্বীকার করেনি, তবে দেশটির পারমাণবিক সক্ষমতা বিশ্বজুড়ে স্বীকৃত। অধ্যাপক বারাকাতের মতে, ইসরাইল এখন তাদের পারমাণবিক শক্তিকে কেবল ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং একটি আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা এমনভাবে এটি প্রদর্শন করতে পারে যাতে তেজস্ক্রিয়তা ও ধ্বংসযজ্ঞ সীমিত থাকে। তবে হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
রিপোর্টারের নাম 

























