ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জাতীয় সংসদে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস: ১ জুলাই থেকে কার্যকর

দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় নতুন এই বাজেটের আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এই বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসের জন্য প্রস্তাব উপস্থাপন করেন। উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে এই প্রস্তাব স্থিরিকৃত আকারে পাস হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে, বাজেটে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত ৫৯টি দাবি উপস্থাপন করা হয় এবং সেগুলোর ওপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব দেন। ছাঁটাই প্রস্তাবগুলোর ওপর বিস্তারিত আলোচনা শেষে কণ্ঠভোটে সেগুলো নিষ্পত্তি করা হয়।

উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য এই বিশাল বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন। প্রস্তাবিত বাজেটের ওপর সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষে-বিপক্ষে দীর্ঘ আলোচনা শেষে এটি চূড়ান্ত অনুমোদন পেল। একইসাথে, করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করে অর্থবিলও পাস করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন: বকশীগঞ্জে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

জাতীয় সংসদে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস: ১ জুলাই থেকে কার্যকর

আপডেট সময় : ০৬:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬