ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান: তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে পাকিস্তান। সৌদি আরবের পর এবার তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফোনালাপে ইসহাক দার তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেন এবং শান্তি প্রতিষ্ঠায় তাদের চলমান প্রচেষ্টার কথা অবহিত করেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পাকিস্তান যে সংলাপ ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তার সর্বশেষ অগ্রগতি তিনি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে পৃথক বজ্রপাতে কিশোরসহ দুইজনের প্রাণহানি

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান: তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

আপডেট সময় : ০৫:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬