ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক এবং জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, তেহরান এমন পদক্ষেপ নেবে যাতে ওয়াশিংটন ও তার সহযোগীরা এ অঞ্চলের তেল ও গ্যাস থেকে দীর্ঘ সময় ধরে বঞ্চিত থাকে এবং শেষ পর্যন্ত এই অঞ্চল থেকে সম্পূর্ণভাবে গুটিয়ে যেতে বাধ্য হয়।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জোলফাগারি আরও জানান, আজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। তিনি দাবি করেন, ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরের ৩০টিরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























