ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

এডহক কমিটিতে থেকেও নির্বাচনে অংশ নেওয়া যাবে: তামিম ইকবাল

জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব গ্রহণ করেছেন নতুন সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব পাওয়ার দিনই তিনি এডহক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন এবং জানান, বিসিবির হারানো সম্মান ফিরিয়ে আনাই তার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, তিন মাসের জন্য গঠিত এডহক কমিটির কাজ নির্বাচন দেওয়া এবং এই কমিটিতে থেকেও নির্বাচনে অংশ নেওয়া সম্ভব।

তামিম ইকবাল পূর্বে বিসিবির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র নিলেও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন করেননি। এডহক কমিটির মাধ্যমে দায়িত্ব পাওয়া তামিম ইকবালের পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। তিনি বলেন, ‘অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি বা ওর ইচ্ছা থাকতে পারে করতে পারে বা উনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে সেখানে খালি আমরা না, যারা যারা ইচ্ছুক আমি সবাইকে অনুরোধ করব যেন সবাই অংশগ্রহণ করেন।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা, ওই পরিবেশটা তৈরি করে দিবো। যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।’

এডহক কমিটির প্রথম সভায় বিসিবির মুখপাত্র হিসেবে তানজিল চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তামিম ইকবাল বলেন, ‘আমরা এখানে কেউই চাই না ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে সেই জায়গায় থাক।’ তিনি আগের বোর্ডের সমালোচনা করে বলেন, ‘শেষ এক-দেড় বছরে যেই ক্রিকেটের ক্ষতি হয়েছে বা ক্রিকেটের সম্মানের ক্ষতি হয়েছে এই জিনিসটা আমাদের সবাইকে মিলে ঠিক করতে হবে। ক্রিকেটের সম্মানটা ঠিক করা হল আমাদের সবচেয়ে জরুরি কাজ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

এডহক কমিটিতে থেকেও নির্বাচনে অংশ নেওয়া যাবে: তামিম ইকবাল

আপডেট সময় : ০২:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬