ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি ‘অগ্রহণযোগ্য’: পোপ লিও

ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম মার্কিন পোপ, পোপ লিও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে ‘নির্বিচার ধ্বংসের’ হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “আজ, আমরা সবাই জানি, ইরানের সমস্ত মানুষের বিরুদ্ধে এ হুমকি দেওয়া হয়েছে। এটি সত্যিই অগ্রহণযোগ্য।”

বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের প্রধান পোপ, ট্রাম্পের সেই পোস্টের কথা উল্লেখ করছিলেন যেখানে তিনি বলেছিলেন যে- ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয় তাহলে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। পোপ লিও, যিনি ইরান যুদ্ধের একজন স্পষ্টভাষী সমালোচক, বিশ্বজুড়ে মানুষকে তাদের রাজনৈতিক প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে এই ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে বলার জন্য আহ্বান জানিয়েছেন। এর আগে, ইউএস কনফারেন্স অফ ক্যাথলিক বিশপস একটি বিবৃতিতে ট্রাম্পকে ‘যুদ্ধের খাদের কিনারা থেকে সরে এসে শান্তির স্বার্থে একটি ন্যায্য নিষ্পত্তির জন্য আলোচনা করার’ আহ্বান জানিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার ইস্যুতে দলের অবস্থানের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি ‘অগ্রহণযোগ্য’: পোপ লিও

আপডেট সময় : ০২:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬