ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম ছাইদার রহমান (৫৭)। তিনি ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার শয়নঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ছাইদার রহমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বিস্ময় আধুনিক ক্ষেপণাস্ত্র: যেভাবে আকাশপথে নিখুঁত লক্ষ্যভেদ করে এই মারণাস্ত্র

গাইবান্ধার সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬