ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বায়তুশ শরফের পীর

বায়তুশ শরফ দরবার শরীফের পীর শাহসূফী আল্লামা আব্দুল হাই নদভী আধিপত্যবাদবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন শহীদ ওসমান হাদির মাজারে জিয়ারত করতে যান তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। তারা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করেন।

জিয়ারত শেষে তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও মোনাজাত করেন। সেখানে দেশের শান্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিপীড়নমুক্ত সমাজ গড়ার জন্য বিশেষ দোয়া করা হয়। পীর আব্দুল হাই নদভী বলেন, শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারতের সুযোগ পেয়ে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। তিনি বায়তুশ শরফ বাংলাদেশের সমাজসেবামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, বায়তুশ শরফ দরবারের পীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তিনি বায়তুশ শরফ দরবারের দীর্ঘদিনের মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং এর বিস্তৃতি সম্পর্কে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বায়তুশ শরফের পীর

আপডেট সময় : ০৭:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬