ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

চলতি বছরের হজ ফ্লাইটের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হবে। ইতিমধ্যে হজের যাবতীয় প্রস্তুতি এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।

মন্ত্রী জানান, হজ প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের সকল খরচ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই ভিসাসহ প্রশাসনিক সকল কার্যক্রম শেষ হয়েছে। হজযাত্রীদের সুবিধা বিবেচনা করে আগামীতে হজ প্যাকেজের ব্যয় আরও কমানোর পরিকল্পনা সরকারের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী আশ্বস্ত করেন যে, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

আপডেট সময় : ১২:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬