জ্বালানি তেলের মূল্য সমন্বয় এবং দেশের বর্তমান মজুত পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই তেলের দাম পর্যালোচনা করা হয়। তবে বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা হয়েছে।
মন্ত্রী আরও জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে ১ লাখ ৬৪ হাজার ৯৪৪ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া চলতি মাসেই আরও বিপুল পরিমাণ ডিজেল, অকটেন ও পেট্রোল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
জ্বালানি খাতে কোনো ধরনের অবৈধ মজুত বা কালোবাজারি সহ্য করা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজার নিয়ন্ত্রণে দেশজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সরকার জ্বালানি সংকট মোকাবিলায় সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত রয়েছে।
রিপোর্টারের নাম 



















