অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশকে নির্ধারিত সময়ের মধ্যে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা দেখা দিয়েছে। এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে জাতীয় সংসদ অধিবেশন আজ মঙ্গলবার থেকে দিনে দুই বেলা বা দুই সেশনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দিনের প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে। এরপর বিরতি শেষে দ্বিতীয় সেশন বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলমান থাকবে। গতকাল সোমবার কার্য উপদেষ্টা কমিটির এক জরুরি বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয় বলে সংসদকে অবহিত করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
চিফ হুইপ জানান, আগামী ৯ এপ্রিলের মধ্যে এই বিপুল সংখ্যক অধ্যাদেশ পাসের বাধ্যবাধকতা রয়েছে। সময় স্বল্পতার কারণে প্রয়োজনে আগামী শুক্রবারও অধিবেশন চালু রাখা হতে পারে। ইতোমধ্যে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে এবং বেশ কিছু বিল উত্থাপনের প্রক্রিয়ায় রয়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী আগামী ১২ এপ্রিলের মধ্যে সব অধ্যাদেশ বিল হিসেবে পাসের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সংসদ।
রিপোর্টারের নাম 




















