ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

লেবাননে ইসরাইলের ভুল হামলায় হিজবুল্লাহ নেতা ও স্ত্রী নিহত, আইডিএফ দুঃখ প্রকাশ

লেবাননে হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর হামলায় ভুলবশত একজন শীর্ষ বিরোধী নেতা এবং তার স্ত্রী নিহত হয়েছেন। রোববার এই হামলার ঘটনা ঘটে। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বিবিসিকে জানিয়েছে, হামলাটি তাদের মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় লেবাননের খ্রিস্টান-সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টির জ্যেষ্ঠ নেতা পিয়েরে মুভাদ এবং তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ প্রাণ হারান। আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

যে ভবনে হামলা চালানো হয় সেটি ছিল বৈরুতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি আবাসিক অ্যাপার্টমেন্ট, যেখানে প্রধানত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একজন পুরুষ ও দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় মেয়র জানিয়েছেন, যে ভবনে হামলা হয়, তার নিচতলায়ই নিহত দম্পতি বসবাস করতেন। আইডিএফ জানিয়েছে, ভুলবশত এই হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা তারা মূল্যায়ন করছে।

এদিকে লেবানিজ ফোর্সেস পার্টি জানিয়েছে, পিয়েরে মুভাদ কোনো যোদ্ধা ছিলেন না এবং তিনি কোনো সামরিক লক্ষ্যবস্তুও ছিলেন না। নিহত হওয়ার আগে তিনি পরিবারের সঙ্গে বাড়িতে ইস্টার সানডে উদযাপন করছিলেন। এই ঘটনা লেবাননে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনালু: গ্রীষ্মের রুক্ষতায় এক পশলা সোনালি সৌন্দর্যের ছোঁয়া

লেবাননে ইসরাইলের ভুল হামলায় হিজবুল্লাহ নেতা ও স্ত্রী নিহত, আইডিএফ দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০৯:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬