মাদারীপুরের শিবচরে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিদ্দিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশ সিদ্দিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির আঙিনায় মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আটককৃত সিদ্দিক বেপারী ওই এলাকার কাদির বেপারীর ছেলে। তিনি প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একাধিকবার সতর্ক করা হলেও তিনি এই ব্যবসা থেকে সরে আসেননি। সম্প্রতি তার বাড়িতে ইয়াবার একটি চালান আসার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ইয়াবাসহ আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 























