ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চাঁদপুরে জাটকা বিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের হাইমচরে জাটকা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বেলি গুচ্ছগ্রাম এলাকায় উপজেলা মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হকের নেতৃত্বে এই ঝটিকা অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে জাটকা আহরণের জন্য মজুদ রাখা কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি কোস্ট গার্ডের সদস্য এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। মৎস্য কর্মকর্তা জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা নিধন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহারে কতটুকু স্বাধীনতা: ফেঞ্চুগঞ্জের ঘটনায় ফের উঠছে প্রশ্ন

চাঁদপুরে জাটকা বিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

আপডেট সময় : ০৮:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬