ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

র‌্যাব বিলুপ্ত করে নতুন পুলিশ ইউনিট গঠনের উদ্যোগ, অপরাধীদের বিচার হবে প্রচলিত আইনে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০০৩ সালের র‌্যাব সংক্রান্ত আইনটি রহিত করে এই বাহিনীর পরিবর্তে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ফোর্স’ (এসআরএফ) বা ‘এসআরবি’ নামে একটি পৃথক ইউনিট গঠনের প্রস্তাব তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সুপারিশ এবং অভ্যন্তরীণ সংস্কারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, র‌্যাব বিলুপ্ত হলেও এই বাহিনীর যেসব সদস্য বিগত সময়ে গুম, খুন বা মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন, তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি আইনে বিচার প্রক্রিয়া চলবে। মূলত বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে এই আমূল পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শীঘ্রই এই সংক্রান্ত বিল চূড়ান্ত করা হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর মানিকদিতে মধ্যরাতে নাম না জানা দুর্বৃত্তের তাণ্ডব: গুলিবিদ্ধ কলেজছাত্র

র‌্যাব বিলুপ্ত করে নতুন পুলিশ ইউনিট গঠনের উদ্যোগ, অপরাধীদের বিচার হবে প্রচলিত আইনে

আপডেট সময় : ০৮:৫০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬