ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাউন্সিলর একরামুল হত্যা মামলা: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০১৮ সালে টেকনাফে যখন ‘ক্রসফায়ারের’ নামে একরামুল হককে হত্যা করা হয়, তখন মিফতাহ উদ্দিন আহমেদ র‍্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। আদালত এই অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের সঙ্গে মিফতাহ উদ্দিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে তদন্ত কমিশনের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। দীর্ঘ সময় পর এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় জনমনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না ইলিশ, চরম হতাশায় ভোলার জেলেরা

কাউন্সিলর একরামুল হত্যা মামলা: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে

আপডেট সময় : ০১:৩৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬