ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়: প্রতিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, ‘বাংলাদেশকে শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এ সরকার সাংবাদিক বান্ধব। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে এ সরকার বদ্ধ পরিকর। তবে সমাজে ঘটে যাওয়া যে কোনো ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। কেননা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সংবাদমাধ্যম বা গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এটি মূলত সরকারের আইন বিভাগ ও শাসন বিভাগের বাইরে সমাজের ও রাষ্ট্রের একটি অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে।’ এ সময় তিনি সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার বেলা আড়াইটায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় তিনি প্রেসক্লাবের নির্মাণাধীন বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য জয় করে অ্যাথলেটিকসে চমক: খুলনার জাকির এখন ‘বাংলার উসাইন বোল্ট’

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬