বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী যাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে, সরকার জনস্বার্থে তাদের অবসরে পাঠাতে পারে। অবসরে পাঠানো এই কর্মকর্তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি মোতাবেক অবসরকালীন সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। প্রশাসনের এই বড় রদবদল নিয়ে সচিবালয়সহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 





















