মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসন ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে নতুন একটি শান্তি প্রস্তাব সামনে এনেছে পাকিস্তান। ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ নামে পরিচিত এই প্রস্তাবের রূপরেখা ইতিমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে। প্রস্তাবিত এই চুক্তিতে যুদ্ধবিরতির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সুনির্দিষ্ট কিছু শর্ত ও কর্মপরিকল্পনা যুক্ত করা হয়েছে। তবে এই প্রস্তাবের বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























