ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রবাহ বাড়াতে রূপালী ব্যাংকের বিশেষ সভা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই (ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প) খাতে ঋণ বিতরণ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সভায় ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকটির বর্তমান অগ্রগতির মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা প্রান্তিক ও নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া ঋণের প্রবাহ বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সারাদেশের শাখা প্রধানরা ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন। ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে নরওয়ে বিদায় নিলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছেন হালান্ড

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রবাহ বাড়াতে রূপালী ব্যাংকের বিশেষ সভা

আপডেট সময় : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬