ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বস্ত্র খাতে বড় সুখবর: রপ্তানি প্রণোদনা বাড়িয়ে ৫ শতাংশ করল কেন্দ্রীয় ব্যাংক

দেশের রপ্তানিমুখী বস্ত্র খাতকে চাঙ্গা করতে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তার হার ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা স্থানীয় সুতা ও কাপড় ব্যবহারকারী রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে।

নতুন এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানিকারকদের প্রণোদনা দাবির আগে দেশীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের প্রমাণপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, গত কয়েক দফায় প্রণোদনা কমানোর ফলে আমদানিনির্ভরতা বেড়ে গিয়েছিল। এখন সহায়তা বাড়ানোর ফলে স্থানীয় টেক্সটাইল শিল্প আবারও ঘুরে দাঁড়াবে এবং রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

বস্ত্র খাতে বড় সুখবর: রপ্তানি প্রণোদনা বাড়িয়ে ৫ শতাংশ করল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট সময় : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬