ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত: ধ্বংসস্তূপ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

ইসরায়েলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ উদ্ধার অভিযানের পর উদ্ধারকর্মীরা এই মরদেহগুলো বের করে আনতে সক্ষম হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ভবনে আঘাত হানলেও তা তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়নি। উদ্ধার অভিযান চলাকালে বোমাটি সক্রিয় অবস্থায় থাকায় উদ্ধারকর্মীদের চরম ঝুঁকির মধ্যে কাজ করতে হয়েছে। আটকে পড়াদের কাছে পৌঁছাতে পাশের একটি ভবনের কংক্রিটের দেয়াল কেটে সুড়ঙ্গ তৈরি করতে হয়।

এদিকে, ইরানের এই হামলার পর ইসরায়েলি নাগরিকদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বাড়ছে। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন কমতে শুরু করেছে এবং বিভিন্ন স্থানে যুদ্ধবিরোধী বিক্ষোভ দানা বাঁধছে। ইসরায়েলের দাবি অনুযায়ী তারা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে সফল অভিযান চালাচ্ছে, অন্যদিকে ইরানের লক্ষ্য হলো ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা তৈরি করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনালু: গ্রীষ্মের রুক্ষতায় এক পশলা সোনালি সৌন্দর্যের ছোঁয়া

হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত: ধ্বংসস্তূপ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬