রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’তে ২০১৬ সালে কথিত জঙ্গি অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার অভিযোগ গঠনের শুনানি হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ আরও ছয়জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে এই মামলায় আসামি করা হয়েছে। বর্তমানে শহিদুল হক ও আসাদুজ্জামান মিয়া এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
২০১৬ সালের ২৫ জুলাই রাতে ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে পরিচালিত ওই অভিযানে পুলিশ ৯ জনকে গুলি করে হত্যা করে। প্রসিকিউশন পক্ষ এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রার্থনা করেছে।
রিপোর্টারের নাম 
























