দেশের বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলবাহী চারটি বড় জাহাজ। নাইজেরিয়া, চীন, মালয়েশিয়া ও ভারত থেকে আসা এসব জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
বন্দর সূত্র জানায়, নাইজেরিয়া থেকে আসা এলএনজিবাহী জাহাজ ‘কুল ভয়েজার’ বর্তমানে এফএসআরইউ-তে অবস্থান করছে। এছাড়া ভারত ও চীন থেকে আসা এলপিজিবাহী জাহাজগুলোকেও অগ্রাধিকার ভিত্তিতে পণ্য খালাসের সুযোগ দেওয়া হচ্ছে। বন্দর সচিব জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এসব পণ্য দ্রুত খালাসে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 
























