ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

বৈসাবি উৎসব ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের তিন পার্বত্য জেলায় আগামী ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় চৈত্র সংক্রান্তি উদযাপনের সুবিধার্থে এই সাধারণ ছুটি কার্যকর থাকবে। এছাড়া এই তিন জেলার বাইরে দেশের অন্যান্য স্থানে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের জন্য এই দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে।

পার্বত্য অঞ্চলের মানুষের প্রধান সামাজিক উৎসবগুলোর আমেজ ছড়িয়ে দিতে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি পালনের সুযোগ করে দিতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া ও ইরানের তেলের ওপর দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

আপডেট সময় : ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬