ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় এইচআইভি শনাক্ত হওয়া এক কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনিক হোসাইন (৩০) নামে এক কারাবন্দীর (হাজতি) মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে কারারক্ষীদের পাহারায় তিনি মারা যান।

গত ২৯ মার্চ অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে ভর্তির পর তার এইচআইভি পজিটিভ ধরা পড়ে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

তবে, তাৎক্ষণিকভাবে তিনি কোন মামলায় বন্দী ছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তার বাবার নাম রনি হোসাইন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় এইচআইভি শনাক্ত হওয়া এক কারাবন্দীর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬