ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতির পথে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি বাজারের টানাপোড়েন বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। বিদ্যুৎ ঘাটতি, ব্যয় বৃদ্ধি এবং নগরজীবনের চাপ ক্রমেই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে সময় ব্যবস্থাপনা, জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকে পড়া এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। এই সংকটকে সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে টেকসই অর্থনীতির পথে অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ সুযোগে পরিণত করার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব রাজনীতির অস্থিরতা জ্বালানি বাজারকে ক্রমাগত অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, যার সরাসরি অভিঘাত পড়ছে উন্নয়নশীল অর্থনীতিগুলোর ওপর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এই অস্থিরতাকে আরও তীব্র করেছে। জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ এই সংকটের বাইরে থাকতে পারেনি। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্প খাতে ব্যয় বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং সামগ্রিকভাবে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি অর্থনীতিতে বহুমাত্রিক চাপ সৃষ্টি করেছে।

এই বাস্তবতায় সরকার কর্তৃক অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ, ব্যাংক লেনদেন সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত করা এবং সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি সময়োপযোগী পদক্ষেপ। এটি মূলত জ্বালানি সাশ্রয়কে প্রাধান্য দিয়ে নেওয়া একটি জরুরি ব্যবস্থাপনা উদ্যোগ। তবে প্রশ্ন হলো, এই ধরনের স্বল্পমেয়াদি পদক্ষেপ দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারবে কিনা।

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে নানা খাতে অনিয়ম, দুর্নীতি, পরিকল্পনার অভাব এবং অদক্ষ ব্যবস্থাপনা অর্থনীতির ভিতকে দুর্বল করে তুলেছে। জ্বালানি খাতে অদূরদর্শী সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় ব্যয় এবং আমদানিনির্ভরতা বৃদ্ধির ফলে আজকের সংকট আরও তীব্র হয়েছে। ফলে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন শুধুমাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নয়, বরং একটি সুপরিকল্পিত, সমন্বিত এবং দীর্ঘমেয়াদি কৌশল।

প্রথমত, সময় ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন আনা জরুরি। আমাদের দেশে অফিস সময় দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে, যা বর্তমান বাস্তবতার সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ নয়। গ্রীষ্মকাল (মে–অক্টোবর) এবং শীতকাল (নভেম্বর–এপ্রিল) অনুযায়ী আলাদা সময়সূচি নির্ধারণ করা হলে প্রাকৃ…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

জ্বালানি সংকট মোকাবিলায় সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতির পথে বাংলাদেশ

আপডেট সময় : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬