নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের এক নেতার সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের পর তাঁতী লীগ নেতা শাহজাহান লেলিনের সঙ্গে ইউএনও ছবি তুলছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
অভিযুক্ত শাহজাহান লেলিন গত কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি প্রকাশ্যে এসেছেন। এ বিষয়ে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, তিনি ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং তিনি তার আমন্ত্রিত অতিথি ছিলেন না। তবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিষিদ্ধ সংগঠনের নেতাদের এমন সখ্যতা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আরও তদন্তের দাবি উঠেছে।
রিপোর্টারের নাম 






















