ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাতির হামলায় অটোরিকশা উল্টে এক শিশু নিহত, আহত কয়েকজন

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী শিশু আরিশা জান্নাত নিহত হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। নিহত শিশুটি ভাঙ্গা উপজেলার গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা তাকে নিয়ে সদরপুর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি হাতি রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং মায়ের সঙ্গে শিশুটিও গাড়ির নিচে চাপা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বকুল নামে এক ব্যক্তি হাতি নিয়ে রাস্তায় গাড়ি থেকে চাঁদা তুলছিলেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

এই ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মালিক বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দিয়ে হাতিটিকে আটক করে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মালিককে আটক করে থানায় নিয়ে আসে। আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে। সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, হাতির মালিককে আটক করা হয়েছে। শিশুর পরিবার এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জনের মৃত্যু, অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও আগুন

হাতির হামলায় অটোরিকশা উল্টে এক শিশু নিহত, আহত কয়েকজন

আপডেট সময় : ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬