ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টেকনাফে সাবেক ইউপি সদস্যকে অপহরণের পর কুপিয়ে জখম, পাহাড়ি সন্ত্রাসীদের ওপর সন্দেহ

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জামাল উদ্দিনকে (৪০) অস্ত্রের মুখে অপহরণ করে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার রাতে হ্নীলা আল-ফালাহ একাডেমি স্কুলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে হাত-পায়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় অপহরণকারীরা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন যখন স্কুলের সামনে চা পান করছিলেন, তখন একটি সিএনজি অটোরিকশায় আসা ৫-৭ জন মুখোশধারী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণের কিছুক্ষণ পরই ওই এলাকা থেকে গুলির শব্দ শোনা যায়। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি ডাকাত দল ‘লেড়াইয়া’ বাহিনীর প্রধান আনোয়ার হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা জামাল উদ্দিনের দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে মৃত ভেবে ফেলে চলে যায়।

টেকনাফ মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। স্থানীয়দের মাঝে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬ বছর ধরে পত্রিকা বিলি: কাপ্তাইয়ের মোহাম্মদ হোসেনের জীবনসংগ্রামের গল্প

টেকনাফে সাবেক ইউপি সদস্যকে অপহরণের পর কুপিয়ে জখম, পাহাড়ি সন্ত্রাসীদের ওপর সন্দেহ

আপডেট সময় : ১২:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬