ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদারীপুরে প্রেমিকার বাড়ির সামনে অনশন, অবশেষে চার হাত এক হলো বিশ্বজিৎ-অনুশীলার

মাদারীপুরের ডাসার উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে টানা কয়েক দিন অনশন করার পর অবশেষে নিজের অধিকার ফিরে পেয়েছেন বিশ্বজিৎ বাড়ৈ। স্থানীয় জনপ্রতিনিধি ও উভয় পরিবারের সদস্যদের মধ্যস্থতায় তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে স্বীকৃতির মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে বিশ্বজিৎ ও অনুশীলা বাড়ৈর মধ্যে দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। চার বছর আগে তারা আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সম্প্রতি পারিবারিক চাপে অনুশীলা যোগাযোগ বন্ধ করে দেন। এর প্রেক্ষিতে বিশ্বজিৎ বিয়ের স্বীকৃতির দাবিতে অনশনে বসেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর উভয় পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়। অনুশীলা তার স্বামীকে গ্রহণ করায় অনশন ভঙ্গ করেন বিশ্বজিৎ। এই ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জনের মৃত্যু, অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও আগুন

মাদারীপুরে প্রেমিকার বাড়ির সামনে অনশন, অবশেষে চার হাত এক হলো বিশ্বজিৎ-অনুশীলার

আপডেট সময় : ০১:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬