ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কোম্পানীগঞ্জে বর্জ্যের ভাগাড়ে বিপন্ন জনস্বাস্থ্য: দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে স্থানীয় বাসিন্দাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বসুরহাট পৌরসভা কর্তৃক মহিষের ডগি এলাকায় ক্রয়কৃত একটি উন্মুক্ত স্থানে দীর্ঘ সময় ধরে ময়লা-আবর্জনা ফেলায় তা এখন বিশাল এক ভাগাড়ে পরিণত হয়েছে। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে আশপাশের হাজার হাজার মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ একটি সড়কের পাশে অবস্থিত এই ভাগাড়টির কোনো সীমানাপ্রাচীর নেই। প্রতিদিন গৃহস্থালির পচনশীল বর্জ্যসহ বিভিন্ন আবর্জনা এখানে ফেলা হলেও নিয়মিত জীবাণুনাশক বা কীটনাশক ছিটানো হয় না। ফলে পচা বর্জ্যের তীব্র দুর্গন্ধে পথচারী ও স্থানীয়দের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে নিকটবর্তী বসতবাড়ি, মসজিদ ও মাদ্রাসার বাসিন্দারা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান জানান, ওই এলাকায় একটি বায়োগ্যাস প্রকল্প গ্রহণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি দ্রুত স্থানটি পরিদর্শন করে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জনের মৃত্যু, অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও আগুন

কোম্পানীগঞ্জে বর্জ্যের ভাগাড়ে বিপন্ন জনস্বাস্থ্য: দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

আপডেট সময় : ১১:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬