জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের শেয়ারবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল রোববার, ৫ এপ্রিল থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে। এখন থেকে শেয়ারবাজারে লেনদেন দুপুর ১ টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী ৫ মিনিট, অর্থাৎ দুপুর ২টায় সমাপনী সেশনসহ সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। পূর্বে যেখানে দুপুর আড়াইটায় লেনদেন শেষ হতো, সেখানে এখন আধ ঘণ্টা কম সময় পাওয়া যাবে। তবে লেনদেন শুরুর সময় সকাল ১০টায় অপরিবর্তিত থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পক্ষ থেকে শনিবার এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সূচিই বহাল থাকবে। এছাড়াও, সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএসইর অফিস সময়ও সকাল ৯টায় শুরু হয়ে বেলা ৪টায় শেষ হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করা, যা সরকার ঘোষিত কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে আনার অংশ হিসেবে কার্যকর হচ্ছে।
রিপোর্টারের নাম 



















