ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

যুদ্ধ অবসানে চূড়ান্ত ও স্থায়ী শর্ত পূরণের আহ্বান ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চলমান সংঘাতের অবসানে চূড়ান্ত ও স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, দেশটির ওপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্ত নিশ্চিত করাই ইরানের প্রধান লক্ষ্য। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আরোপিত অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্ত নিশ্চিত করা।’

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা ইরানের অবস্থান ভুলভাবে উপস্থাপন করছে। বিশেষ করে পাকিস্তান সফর নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

আরাগচি স্পষ্ট করে বলেন, ইরান পাকিস্তানের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফর প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই ওঠে না। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, ইরান কূটনৈতিক পথে সমাধানের প্রতি আগ্রহী হলেও যুদ্ধ বন্ধে তাদের শর্তগুলোকে গুরুত্ব দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

যুদ্ধ অবসানে চূড়ান্ত ও স্থায়ী শর্ত পূরণের আহ্বান ইরানের

আপডেট সময় : ১১:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬