ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে আরও একটি জাহাজের আগমন

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার সকালে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে নোঙর করে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা জানিয়েছেন, শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এবং রবিবার ডলফিন জেটিতে তেল খালাস শুরু হবে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, মোট ডিজেলের মধ্যে পাঁচ-ছয় হাজার টন বহির্নোঙরেই ছোট জাহাজে (লাইটারিংয়ের মাধ্যমে) খালাস করতে হবে, যার জন্য অন্তত দুটি ছোট অয়েল ট্যাংকার প্রয়োজন হবে এবং কাজটি দুই দফায় সম্পন্ন করা সম্ভব।

এর আগে গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস শুরু করেছিল এবং আজ রবিবার সেটি বন্দর ত্যাগ করার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে থাকা জ্বালানির পাশাপাশি নতুন নতুন দেশ থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে আরও একটি জাহাজের আগমন

আপডেট সময় : ১১:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬