ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালী খুলতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম: ‘নয়তো ভয়াবহ পরিণতি’

হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানে ‘নরক নেমে আসার’ হুমকি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা দেন।

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘আমি যখন ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে বা হরমুজ প্রণালী খুলতে বলেছিলাম—তা মনে রাখুন। সময় ফুরিয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা—এরপর তাদের ওপর নেমে আসবে ভয়াবহ পরিণতি।’

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করছে। বিশেষ করে ইরান আত্মরক্ষার অধিকারের কথা বলে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যদের জন্য এই জলপথ উন্মুক্ত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

হরমুজ প্রণালী খুলতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম: ‘নয়তো ভয়াবহ পরিণতি’

আপডেট সময় : ১১:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬