ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ মামা-ভাগনে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮), যারা সম্পর্কে আপন মামা-ভাগনে। সোমবার (২৯ জুন) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে অভিযান চালিয়ে ইজিবাইকটির গতিরোধ করা হয়। এ সময় রাজা হাসানের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবা ট্যাবলেট কেনাবেচার কথা স্বীকার করেছেন।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, আসামিদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলাটির তদন্ত কার্যক্রম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালনা করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে বিদ্যুৎ বিভাগের অবহেলার বলি গৃহবধূ: রাস্তায় পড়ে থাকা তারে প্রাণহানি

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ মামা-ভাগনে গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬