ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তান

ভেনেজুয়েলায় আঘাত হানা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পে এক হৃদয়বিদারক ট্র্যাজেডির শিকার হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। শক্তিশালী এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির উত্তর উপকূল যখন লণ্ডভণ্ড, ঠিক তখনই খবর আসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এই ফুটবলারের স্ত্রী ও দুই সন্তান। টানা ৭৪ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

৩৮ বছর বয়সী ডিফেন্ডার লুকাস ত্রেহো ভেনেজুয়েলার ক্লাব ‘স্পোর্ট মারিতিমো দে লা গুয়াইরা’-তে খেলছেন। ভূমিকম্পের সময় তিনি দলের সাথে রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন। সেখানে থাকাকালীন তিনি জানতে পারেন যে, লা গুয়াইরার প্লায়া গ্রান্দে এলাকায় অবস্থিত তাদের অ্যাপার্টমেন্টটি ধসে পড়েছে। খবর পেয়েই তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকর্মীদের সঙ্গে নিজ হাতে ধ্বংসস্তূপ সরানোর কাজে যোগ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সবার কাছে প্রার্থনার আকুতি জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার সেই আশা পূরণ হয়নি।

অবশেষে ধ্বংসস্তূপের গভীর থেকে তার স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আমেরিকার ফুটবল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, ৭.২ ও ৭.৫ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঙুলের চোট উপেক্ষা করেই আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মার্টিনেজ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তান

আপডেট সময় : ০৩:৫৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬