ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পটিয়ায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রামের পটিয়ায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মো. মামুন সিকদার নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। সোমবার বিকেলে উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং পেশায় একজন বালু ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মামুন সিকদার দীর্ঘদিন ধরে আনোয়ারা খাল থেকে নৌকায় বালু এনে ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ উঠেছে, আশিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। মামুন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মামুন সিকদারকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঙুলের চোট উপেক্ষা করেই আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মার্টিনেজ

পটিয়ায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৩:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬