হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটি আবারও স্থগিত করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রস্তাবটির ওপর ভোট স্থগিত করা হলো।
জাতিসংঘের একজন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল শনিবারও এই ভোট অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে গত শুক্রবার ভোটটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে শনিবার নির্ধারণ করা হয়েছিল। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, ভোট কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো দাপ্তরিক তারিখ নির্ধারণ করা হয়নি।
নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন এই প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটিতে সদস্য দেশগুলোকে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত ছয় মাসের জন্য ‘পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় সকল আত্মরক্ষামূলক ব্যবস্থার’ অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
রিপোর্টারের নাম 






















