ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সরকারি-বেসরকারি অফিসে নতুন সময়সূচি: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

আগামী রোববার থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই নতুন সময়সূচি প্রস্তাবটি অনুমোদন করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। তবে, জরুরি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ব্যাংকিং কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে, আদালতের অফিস সময়সূচি নির্ধারণের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়েছে। এছাড়া, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘন্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

সরকারি-বেসরকারি অফিসে নতুন সময়সূচি: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

আপডেট সময় : ১১:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬