ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হোসেন সিমাই সারাফ অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটিতে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে সরাসরি হামলা চালানো হয়েছে। তিনি এ হামলাকে দেশের শিক্ষা ও গবেষণার অপরিহার্য অবকাঠামো লক্ষ্য করে একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন, যা লাখ লাখ শিক্ষার্থীকে শিক্ষা ও গবেষণা থেকে বঞ্চিত করছে।
মন্ত্রী আরও জানান, অ-সামরিক স্থাপনা হিসেবে চিহ্নিত এই বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার ফলে দেশের বিজ্ঞান ও সাংস্কৃতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। ইরানি রেড ক্রিসেন্ট এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 






















