ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলার পর উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলার ঘটনাকে কেন্দ্র করে উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

আরাগচি বলেন, ‘ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে সংঘাত নিয়ে পশ্চিমাদের যে ক্ষোভ ছিল, তা কি মনে আছে? ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চারবার আমাদের বুশেহর কেন্দ্রে হামলা চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘বুশেহরে হামলার ফলে যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে, তবে তা তেহরানের নয়; বরং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর রাজধানীর জনজীবন ধ্বংস করে দেবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশটির পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলাগুলো প্রতিপক্ষের প্রকৃত উদ্দেশ্যই প্রকাশ করছে। এই হামলাগুলো আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইসরাইলি আগ্রাসন, দক্ষিণ লেবাননে তীব্র গোলাবর্ষণ

বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলার পর উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করল ইরান

আপডেট সময় : ১১:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬