ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলের পরিবর্তন: ‘রেজিম চেঞ্জ’ থেকে পিছু হটছে হোয়াইট হাউস?

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এক সময় ইরানে সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) লক্ষ্য থাকলেও এখন সেখান থেকে পিছু হটে নিজেদের লক্ষ্য সংকুচিত করছে ওয়াশিংটন। সম্প্রতি ইরানের হাতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

আরব-ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং কাউন্সিলের পরিচালক ক্রিস ডয়েল মনে করেন, পেন্টাগনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং নেতৃত্বের অদূরদর্শিতার কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে লক্ষ্যহীন সামরিক অভিযানের দিকে এগোচ্ছে। অন্যদিকে ইরান অনেক বেশি সুসংগঠিতভাবে তাদের কৌশল পরিচালনা করছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে সংকটে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র না বানানোর ২০ বছরের প্রস্তাব ইরানের: দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলের পরিবর্তন: ‘রেজিম চেঞ্জ’ থেকে পিছু হটছে হোয়াইট হাউস?

আপডেট সময় : ০৬:০১:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬