ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ পাশ হলেই ঘোষণা: প্রতিমন্ত্রী

নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার নবনির্বাচিত জেলা প্রশাসকদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়া ত্যাগী নেতাদের জেলা প্রশাসক করা হয়েছে। যদিও বর্তমানে দলীয় বিবেচনায় নিয়োগ হচ্ছে, তবে এই নেতারা ভবিষ্যতে নির্বাচন করবেন বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। দলীয় বিবেচনায় পদ পেলেও সবাই জবাবদিহিতার আওতায় থাকবে বলে তিনি জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। এছাড়া, ঢাকা সিটি উত্তর করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকছে

স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ পাশ হলেই ঘোষণা: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬