ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সময়মতো ক্লাসরুমে উপস্থিত থাকছেন কিনা তা রেকর্ড রাখা সম্ভব হবে। পাশাপাশি, শতভাগ কোচিং সেন্টার বন্ধ করার উপর জোর দিয়েছেন তিনি। তিনি আরও জানান, কোচিং সেন্টার এবং লাইসেন্সবিহীন কিন্ডারগার্টেনগুলোকেও নিবন্ধনের আওতায় আনা হবে।

শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, এই বছর কোনো কেন্দ্রে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাথরুমেও যদি কোনো নকল পাওয়া যায়, তার জন্য প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে। বাইরে থেকে কেউ নকলের সহযোগিতা করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের পরীক্ষাতেই আর নকল করার সুযোগ থাকবে না, তা পাবলিক পরীক্ষা হোক কিংবা চাকরির ইন্টারভিউ হোক—সব পরীক্ষাতেই একই আইন বলবৎ থাকবে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে আপনারা সাদগাহে জারিয়ার সওয়াব পাবেন। শিক্ষা মন্ত্রণালয়কে তিনি নিজের ‘ইবাদতখানা’ উল্লেখ করে বলেন, এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬